Thursday, April 9, 2026

Atk Mohunbagan: ডার্বি নয়, কেরল ম‍্যাচেই বেশি ফোকাসড প্রীতম-প্রবীররা

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান সুপার লিগের ( ISL)নতুন মরশুম। ১৯ তারিখ আইএসএলের প্রথম ম‍্যাচে এটিকে মোহনবাগানের( Atk MohunBagan) মুখোমুখি কেরলা ব্লাস্টার্স( kerala blasters)। সেই প্রস্তুতি ব‍্যস্থ হাবাসের দল। ২৭ তারিখের ডার্বি নয় বরং প্রথম ম‍্যাচ নিয়ে বেশি ফোকাসড বাগান ব্রিগেড। গত মরশুমের করা ভুল গুলো ২০২১-২২ করতে নারাজ প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাসরা।

এদিন প্রীতম বলেন,” হুগো বৌমোস, জনি কাউকোরা দলে আসায় দলের শক্তি বেড়েছে। গত মরশুমে অল্পের জন‍্য ট্রফি হাতছাড়া হয়েছ। তবে এবার আমরা ফোকাসড। গতবারের তুলনায় আমাদের রক্ষণভাগ অনেক পরিণত। আমরা ম‍্যাচ বাই ম‍্যাচ নিয়ে ভাবছি।”

দলের আরেক বঙ্গতনয় শুভাশিস বসু বলেন,” আমরা ডার্বি নয়, কেরলা ম‍্যাচ নিয়ে ভাবছি। গত মরশুমের মত শুরুটা ভালো করতে হবে। তারপর ডার্বি নিয়ে ভাবব। ম‍্যাচ ধরেই এগোনো লক্ষ‍্য আমাদের। এটিকে মোহনবাগান এবারও চ‍‍্যাম্পিয়ন হওয়ার লক্ষ‍্যে নামবে।”

গতমরশুমে নিজের সেরা ফর্মে না থাকলেও,,চলতি মরশুমে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া প্রবীর। এদিন তিনি বলেন,” প্রচুর অনুশীলন করছি। প্রথম ম‍্যাচ কেরলা। সেই ম‍্যাচেই ফোকসড আমরা এখন। কেরল ম‍্যাচ জেতার পর ডার্বি নিয়ে ভাবব। অসুস্থতা, চোট সারিয়ে প্রায় চার মাস পর অনুশীলনে নেমেছি। তাই আমার কাছে এইবারের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:VVS Laxman: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...