Saturday, April 4, 2026

Firhad Hakim: চাঁচলে বাস ডিপো উদ্বোধনে এসে চালকের আসনে মন্ত্রী ও বিধায়ক কন্ডাক্টর!

Date:

Share post:

শুধু অফিসে বসে আর ফাইল-কাগজপত্রে সহ করে যে তিনি মন্ত্রীত্ব সামলান না তার প্রমাণ আগেই মিলেছে। সম্প্রতি কলকাতায় সিএনজি বাসের উদ্বোধনে এসে নিজেই বাস চালিয়েছিলেন। এবার চাঁচল। রবিবার NBSTC’র নতুন বাস ডিপো উদ্বোধন করতে গিয়ে ফের বাসের চালকের আসনে বসলেন পরিবহণমন্ত্রী। এবার তাঁর সঙ্গী ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তাঁকে দেখা গেল বাস কন্ডাক্টরের নতুন ভূমিকায়।

বাস চালাচ্ছেন মন্ত্রী। সঙ্গে কন্ডাক্টরের সিটে বসে চাঁচলের বিধায়ক। মন্ত্রী-বিধায়কের এই কাণ্ড দেখে  তাজ্জব চাঁচলবাসী। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ‍্যসভার সাংসদ মৌসম নূর সহ এলাকার প্রশাসনিক আধিকারিকরা। এর আগে চাঁচলে কোনও বাস ডিপো ছিল না। একপ্রকার নিজের উদ্যোগেই এই বাস ডিপোটি তৈরি করেছেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে চাঁচল বাস ডিপোটি তৈরি হয়েছে। আগামী সপ্তাহ থেকেই পুরোপুরি চালু হয়ে যাবে এই বাস ডিপো। মিলবে দুরপাল্লার বাসও। কলকাতা ও শিলিগুড়ির বাস এবার মিলবে চাঁচল থেকেই।

আরও পড়ুন- Elephant in Jdlpaiguri : খাবারের খোঁজে জঙ্গল থেকে জলপাইগুড়িতে লোকালয়ে হাতি

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...