Monday, June 22, 2026

Sc EastBengal: প্রস্তুতি ম‍্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

২১ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের (Isl) অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। তার আগে দলের শক্তি বুঝে নিতে রবিবার চতুর্থ প্রস্তুতি ম‍্যাচ খেলে ফেলল লাল-হলুদ ব্রিগেড। এদিন প্রস্তুতি ম‍্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মানোলো দিয়াজের দল।  রবিবার দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ দিয়েই শুরু করে।

ম‍্যাচে এদিন মুম্বই সিটি এফসি ও এসসি ইস্টবেঙ্গল উভয়েরই পাঁচজন বিদেশী শুরু করেছিল। চোখের সমস্যার জন্য খেলেননি ইস্টবেঙ্গলের বিদেশী ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা। প্রথমেই ক্যাসিনহোর গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এরপর আক্রমণে ঝাঁপায় দিয়াজের দল। ম‍্যাচের ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা সৌরভ দাস।

আরও পড়ুন:Sourav Ganguly: কেন দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? মজার উত্তর মহারাজের

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...