Wednesday, June 24, 2026

ত্রিপুরায় বাড়তি নজর: পুরভোটের আগে দেড় লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা মোদি সরকারের

Date:

Share post:

তৃণমূল(TMC) ঘাঁটি শক্ত করেছে ত্রিপুরার(Tripura) মাটিতে। ফলে পুরসভার নির্বাচনকেও আর হালকা ভাবে নিতে রাজি নয় বিজেপি(BJP)। আগরতলা পুরনিগম-সহ ত্রিপুরার মোট ১৩টি পুরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচন। ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। এরই মাঝে ত্রিপুরাবাসীর জন্য বড় উপহার নিয়ে হাজির হতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ত্রিপুরার প্রায় ১ লক্ষ ৪৭ হাজার বাসিন্দার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awaas Yojana) প্রথম কিস্তির টাকা তুলে দিলেন মোদি।

এদিন এক ভিডিও কনফারেন্সে উপস্থিত হয়ে ত্রিপুরার ১ লক্ষ ৪৭ হাজার বাসিন্দার অ্যাকাউন্টে আবাস যোজনার মোট ৭০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়। ভিডিও কনফারেন্সে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ ত্রিপুরা এবং গোটা উত্তরপূর্ব ভারতে বদলের হাওয়া বইছে। আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার মাধ্যমে ত্রিপুরার স্বপ্নকে নতুন দিশা দেওয়া হল।” পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশংসা করতে দেখা যায় মোদিকে। তিনি বলেন, “আমি বিপ্লব দেব এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কাজের সংস্কৃতি বদলে দেওয়ার জন্য। যে তারুণ্যের শক্তি নিয়ে বিপ্লব দেব কাজ করছেন, সেই তারুণ্যের শক্তি আজ গোটা ত্রিপুরায় দেখা যাচ্ছে।”

আরও পড়ুন:Firhad Hakim: চাঁচলে বাস ডিপো উদ্বোধনে এসে চালকের আসনে মন্ত্রী ও বিধায়ক কন্ডাক্টর!

তবে নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকারের এই টাকা দেওয়ার বিষয়টিকে পুরোপুরি ভোট কৌশল হিসেবে দেখছে বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ লাগাতার অপশাসনের জেরে এমনিতেই কোণঠাসা ত্রিপুরা বিজেপি সরকার। হিংসা চরম আকার নিয়েছে এই রাজ্যে। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরসভা ভোটকেও আর হালকাভাবে নিচ্ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। অমিত শাহের পাশাপাশি ময়দানে নেমে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...