Wednesday, June 24, 2026

Jagadhatri Pujo: প্রথা মেনে তেঁতুলতলায় পুরুষদের প্রতিমা বরণ

Date:

Share post:

এগারো জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী (Jagadhatri) প্রতিমা (Idol) বরণ করছেন, উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠছে ঠাকুর দালান। আর এই বরণ দেখতে করোনা বিধি না মেনেই উপচে পড়ল ভিড়।

ভদ্রেশ্বর (Bhadreswar) তেঁতুলতলায় জগদ্ধাত্রীপুজোয় অংশ নিলেও দশমীর বরণে মেয়েরা থাকে না। যুগযুগ ধরে এই রীতিই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। নবমীর পুজো আর দশমীর বরণ অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হন। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

এতদিন দেখা হয়নি, এবারই প্রথম পুরুষরা নারী বেশে বরণ দেখতে হাওড়া আসেন রেখা বণিক। তিনি বলেন, আমার ননদের বিয়ে হয়েছে এখানে। তাই তেঁতুলতলায় এলাম। নারী বেশে পুরুষদের বরণ আগে কোথাও দেখিনি।

প্রচলিত মতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি গৌরহাটিতে একসময় হত জগদ্ধাত্রী আরাধনা। তাঁদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেই পুজোই চলে আসে ভদ্রেশ্বর তেঁতুলতলায়। বাড়ির পুজো সর্বজনীন রূপ পায়।সেসময় বাড়ির মেয়েরা পর্দানসীন ছিলেন। বাইরে বেরিয়ে পুজোয় অংশ নিতেন না। কিন্তু প্রতিমা বরণ তো মেয়েরাই করেন। সেই কাজ হবে কি করে? বিসর্জনের আগে তাই পুরুষরাই শাড়ি পরে মহিলা সেজে বরণ করা শুরু করেন। একবিংশ শতকে মহিলারা বিভিন্ন জায়গায় চালিকা শক্তি।মহিলারাই দশভূজা হয়ে সব সামলাচ্ছেন। কিছু রীতি তবু রয়ে যায় যুগ যুগ ধরে। সেই প্রথা আজও মেনে চলেছে তেঁতুলতলা বারোয়ারি। চন্দননগরের পাশাপশি ভদ্রেশ্বরে ২২৯ বছর ধরে হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। তেঁতুলতলার অন্যতম কর্মকর্তা শ্রীকান্ত মণ্ডল বলেন, বারোয়ারীর পুজো যাঁরা করতেন সেই পুরহিতরা বরণ করতেন।এখন এগারোজন পুরুষ সদস্য শাড়ি পরে বরণ করেন। যা যেখতে বহু মানুষ সকাল থেকে ভিড় করেন মণ্ডপে।

আরও পড়ুন- ত্রিপুরায় বাড়তি নজর: পুরভোটের আগে দেড় লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা মোদি সরকারের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...