Wednesday, June 24, 2026

Babul-Anupam: অনুপমের “মাঠের বাইরে বসিয়ে রাখল” খোঁচার পাল্টা দিলেন বাবুল

Date:

Share post:

শনিবার অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এই বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। যদিও অনুপমের কটাক্ষের তীব্র জবাবও দিতে ছাড়েননি বাবুল।

রবিবার সোশ্যাল মিডিয়ায় বাবুলের নাম না করেও অনুপম লেখেন, ‘গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য় খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল।’ নাম না লিখলেও অনুপম খোঁচা যে বাবুলকে লক্ষ্য করেই, তা বুঝেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ।

যদিও সেই কটাক্ষের জবাব দিতে ছাড়েন নি খোদ বাবুল। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাই অনুপমকে পাল্টা দিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় অনুপমকে ঠুকে বাবুল লিখেছেন, ‘অনুপম অতি সুবোধ বালক, একটি বোকা ছেলে। দু-দুবার বিপুল ভোটে জেতা একজন লোকসভার সাংসদ, লোকসভা থেকে পদত্যাগ করে যে রাজ্যসভায় যাবে না, এটা বোঝার মতো বুদ্ধি যদি অনুপম হাজরার থাকত তাহলে অনুপম হাজরা অনুপম হাজরা হত না। আগের মতো অনুব্রত মণ্ডলবাবুকে প্রণাম করে রাজনীতির সহজপাঠ নেওয়া উচিত ওঁর।’

প্রসঙ্গত, মানস ভুঁইয়ার আসনে অসমের নেত্রী সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন সুস্মিতা দেব ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে। অন্যদিকে সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাতবারের বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁকে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করেছে তৃণমূল। ১৬ নভেম্বর তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। ২৯ নভেম্বর নির্বাচনের দিন। তবে কোনও বিরোধী না দাঁড়ানোর সম্ভাবনায় ওই সময়ের আগেই তাঁকে বিজয়ী বলে ঘোষণার সম্ভাবনা।

আরও পড়ুন- ত্রিপুরায় বাড়তি নজর: পুরভোটের আগে দেড় লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা মোদি সরকারের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...