Wednesday, June 24, 2026

Sourav Ganguly: কেন দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? মজার উত্তর মহারাজের

Date:

Share post:

রবি শাস্ত্রী ( Ravi Shastri) ভারতীয় দলের (india team) দায়িত্ব ছাড়ার পর, টিম ইন্ডিয়ার কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে প্রথমে কিছুইতে বিরাট কোহলি ( virat kohli), রোহিত শর্মাদের ( Rohit sharma) কোচ হতে রাজি ছিলেন দ্রাবিড়। কিন্তু হঠাৎ করেই প্রাক্তন সতীর্থ তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) কথায় ভারতীয় দলের কোচ হতে রাজি হয়ে যান ‘দ‍্যা ওয়াল’। কীভাবে রাজি হলেন দ্রাবিড়? সেই বিষয়ে এক মজার উত্তর দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে সৌরভ বলেন, দ্রাবিড়ের ছেলে আমাকে ফোন করে বলল ওর বাবাকে নিয়ে যেতে। বলেছিল বাবা নাকি ওর প্রতি খুব কঠোর।

এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের জন‍্য দুবাইয়ে আছেন মহারাজ। সেখানে শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে তিনি বলেন,” আসলে দ্রাবিড়ের ছেলের থেকে একটা ফোন পেয়েছিলাম। ও বলেছিল বাবা নাকি ওর প্রতি খুব কঠোর। তাই আমি যাতে ওর বাবাকে নিয়ে যাই তার অনুরোধ করেছিল। এরপরেই আমি দ্রাবিড়কে ফোন করে বলি এ বার ওর জাতীয় দলে যোগ দেওয়ার সময় হয়েছে।”

কেন ভারতীয় দলে কোচ হিসাবে ভাবা হল দ্রাবিড়কে? এর উত্তরে সৌরভ বলেন,” আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছি। এবং দু’জনের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই একসঙ্গে খেলেছি। তাই ওকে কোচ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত আমাদের কাছে সহজ ছিল এবং সেটাই আমরা করেছি।”

আরও পড়ুন:Atk Mohunbagan: ডার্বি নয়, কেরল ম‍্যাচেই বেশি ফোকাসড প্রীতম-প্রবীররা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...