Friday, June 26, 2026

Reopening Sabarimala Temple: সবরীমালা মন্দির কাল থেকে ফের খুলে দেওয়া হচ্ছে 

Date:

Share post:

আগামিকাল ১৫ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কেরলের সবরীমালা মন্দির (Reopening Sabarimala Temple) । ভগবান আয়াপ্পাকে(Ayappa) দেখতে প্রতি বছরই শীতের মরসুমে সবথেকে বেশি ভিড় হয়। প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী আসন এখানে। তাই ভক্ত- দর্শনার্থীদের কথা মাথায় রেখে খোলা হচ্ছে সবরীমালা মন্দির। কেরলে এই মন্দির মান্দালয়-মাকারাভিলাক্কু নামে পরিচিত।

সবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার পুজো হয়। । পুরাণ অনুযায়ী, এই আয়াপ্পা হলেন শিব ও মোহিনীর পুত্র। মোহিনীকে মনে করা হয় ভগবান বিষ্ণুর নারীরূপ।

করোনা পরিস্থিতিতে (corona Pandemic) খোলা হলেও মন্দির কর্তৃপক্ষ বেশ কয়েকটি নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করেছে। তীর্থযাত্রীদের অবশ্যই কোভিড বিধি মেনে চলতে হবে। প্রত্যেক দর্শনার্থীকে হয় কোভিড ১৯(covid 19) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে যা ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। দর্শনার্থীকে একটি অথবা দুটি টিকাকরণ সম্পূর্ণ করার সার্টিফিকেট দেখাতে হবে। তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে। পাশাপাশি দর্শনার্থীদের একটি একটি বৈধ পরিচয়পত্র, যেমন পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদি দেখাতে হবে। করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে মন্দিরে ৩০,০০০ দর্শনার্থী‌র প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...