Friday, June 26, 2026

আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ, শ্রদ্ধা অভিষেক সহ নেতৃত্বের

Date:

Share post:

কালীপুজোর রাতে সমস্ত আলো নিভিয়ে তিনি চলে গিয়েছেন। রবিবার প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। এদিন সকাল থেকেই সু্ব্রত মুখোপাধ্যায়ের অতি প্রিয় একডালিয়া এভারগ্রীণ ক্লাব প্রাঙ্গণেই আয়োজন করা হয়েছিল শ্রদ্ধা বাসরের।

সকাল থেকেই পারিবারিক নিয়ম মেনে পারলৌকিক কাজ সারেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায় ও ভাইপো অঙ্কিত মুখোপাধ্যায়। ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের বোনেরাও। এদিনের পুরো বিষয়টি দেখভাল করছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ দিনের কার্যত ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র। পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধার্ঘ পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকেই একে একে আসতে থাকেন দলের নেতা-কর্মীরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করেন । বেশ কিছুক্ষণ কাটিয়ে যান। সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। একে একে আসেন দলীয় সতীর্থরা। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও সমাজের বিভিন্ন অংশের অসংখ্য মানুষ ও গুনমুগ্ধরাও এদিন শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় সুব্রত দা কে। সকলে আবেগে শ্রদ্ধায় স্মৃতি চারণায় আরও একবার বিদায় জানালেন বঙ্গ রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...