Saturday, April 4, 2026

Eden Garden: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ইডেনে অভিনব আলোকসজ্জায় ‘বুর্জ খলিফা’র ছোঁয়া!

Date:

Share post:

মহামারি আবহে গোটা বিশ্বজুড়ে অন্য সবকিছুর মতোই স্তব্ধ হয়ে গিয়েছিল বাইশ গজের লড়াই। এরপর গত কয়েক মাসে ধীরে ধীরে ছন্দে ফিরেছে ক্রিকেট। আর দু’বছর পর নন্দনকানন ইডেনে (Eden Garden) ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket)। প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাইছে না বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি (CAB).

আগামী ২১ নভেম্বর রবিবারের ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচ দিয়ে ইডেনে (Eden Garden) আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচেই আবার দেখা যাবে ভারতের নতুন কোচ এবং অধিনায়ককে। অর্থাৎ, টিম ইন্ডিয়ার হেড স্যারের ভূমিকায় ইডেনে থাকবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর অধিনায়ক হিসেবে দেখা যাবে ইডেনের রোহিত শর্মাকে। সর্বোপরি ক্রিকেটের নন্দনকাননে ফের প্রিয় দলের জন্য গলা ফাটাতে গ্যালারিতে
হাজির থাকবেন দর্শকরাও। সত্তর শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন-Aparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুললেন অপর্ণা সেন

উৎসবের মরশুমে ইডেনে প্রত্যাবর্তনের এই ম্যাচকে ঐতিহাসিক করে রাখতে অভিনব আলোকসজ্জার ব্যবস্থা করছে। সিএবি সূত্রে খবর, ক্লাবহাউস-সহ চারটে ব্লকের বাইরে বসবে ‘’গোগো’’ লাইট। যেখান থেকে বিচ্ছুরিত হবে লেজার বিম। সিএবি কর্তাদের দাবি, ভারতে এই প্রথম কোনও ম্যাচে এমন অভিনব আলোক সজ্জা। ক্রিকেটকে কেন্দ্র করে যাকে আলোর উৎসবও বলা যেতে পারে।

জানা গিয়েছে, চলতি বছর দুর্গাপুজোয় (Durga Puja 2021) গোটা রাজ্যের নজর কেড়েছিল শ্রীভূমির ‘বুর্জ খলিফা’র (Burj Khalifa). যেখানে মায়াবী আলোক সজ্জার উপরই মণ্ডপের দাঁড়িয়েছিল মণ্ডপের নিদারুণ সৌন্দর্য। সেই মণ্ডপের আলোক সজ্জায় যে সংস্থা ছিল, রবিবাসরীয় ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) হাইভোল্টেজ ম্যাচে সিএবি তাদের দিয়েই সাজিয়ে তুলছে গর্বের ইডেনকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...