Thursday, June 25, 2026

Swami Vivekananda Merit-cum-Means Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, বিস্তারিত জানুন…

Date:

Share post:

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ স্কিম (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) ২০২১-২০২২-এর অনলাইন আবেদন পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Bratya Basu)। মঙ্গলবার বিকাশ ভবনে তিনি পোর্টালটির উদ্বোধন করেন।

আরও পড়ুন-West Bengal Assembly: BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ রাজ্য বিধানসভায়

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) কী?

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেলেই এই বৃত্তির জন্য আবেদন করা যায়। তবে এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই বৃত্তি। গত সেপ্টেম্বর মাসে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০১৬ সালে এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। সংরক্ষণের আওতায় না থাকা জেনারেল কাস্ট-এর পড়ুয়ারা এই বৃত্তি পান। যার পোশাকি নাম ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ’। দশম, দ্বাদশ এবং স্নাতক স্তরের যে কোনও শাখার পড়ুয়ারা এই সুযোগ পান। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রযুক্তি ও পেশাগত কোর্সের ছাত্রছাত্রীরাও এই বৃত্তির আওতায় পড়েন। যা নিয়ম রয়েছে তাতে যাঁদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকা পর্যন্ত তাঁরাই এর জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন বিষয় অনুযায়ী বৃত্তির অঙ্ক আলাদা। এতে পড়ুয়ারা মাসিক এক হাজার থেকে আট হাজার টাকা করে পেতে পারেন। এমফিল বা পিএইচডি করার জন্যও পাওয়া যায় এই বৃত্তি। রাজ্য সরকারের এই স্কলারশিপের আবেদন সরাসরি অনলাইনে করা যায়।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...