Saturday, April 4, 2026

KIWIS: কিউয়িদের মাথাব্যাথার কারণ পিঙ্ক সিটির বায়ুদূষণ 

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টি-২০ সিরিজ খেলতে ভারতে পৌঁছল নিউজিল্যান্ড। কোচ গ্যারি স্টিড বলেছেন, এত তাড়াতাড়ি তাঁরা কখনও এক টুর্নামেন্ট থেকে আরেক সিরিজে ঢোকেননি। ফলে আসন্ন সিরিজ তাঁদের কাছে কঠিন ও চ্যালেঞ্জিং।
তবে জয়পুরে নেমে কিউয়িরা আরেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সেটা হল বায়ুদূষণ। গত এক সপ্তাহ ধরে পিঙ্ক সিটিতে এই দূষণের মাত্রা বেড়েই চলেছে। রবিবার শেষ রিপোর্টে বলা হয়েছে, ‘এয়ার কোয়ালিটি ভেরি পুওর!’ ধোঁয়াশার জন্য দৃশ্যমানতার মাত্রাও অনেক কমেছে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৩৭-এ নেমে এসেছে। দেওয়ালির সময় যা ছিল ৩৬৪। এই আবহাওয়ায় অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে। এরমধ্যে বুধবার সওয়াই মান সিং স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ। ফলে দেখার বিষয় আবহাওয়া ম্যাচে কী প্রভাব ফেলে। এর আগে ২০১৭-তে দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে বায়ুদূষণের জেরে শ্রীলঙ্কার প্লেয়াররা মাস্ক পরে মাঠে নেমেছিলেন। বুধবারের ম্যাচে কী হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের
এদিকে, নিউজিল্যান্ড কোচ স্টিড বলেছেন, এত কম সময়ের মধ্যে এমন ঠাসা শিডিউল তাঁদের জন্য বেশ চাপের। তবে তাঁদের টেস্ট দলের জনা দশেক সদস্য আগেই ভারতে পা রেখেছিলেন। তাঁরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ফলে সবাই মিলে আসন্ন সিরিজে ভাল পারফরম্যান্স করতে পারবেন। বোলার লকি ফার্গুসনের চোট নিয়ে প্রশ্ন রয়েছে। তবে স্টিড বলেছেন, ফার্গুসন এখন অনেকটাই ফিট। কিউয়ি কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টি-২০ নয়, তাঁদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে টেস্ট সিরিজ। তিনি আশা করেন, এই সিরিজে তাঁরা ভাল ফল করবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...