Thursday, June 25, 2026

Nusrat Jahan: নুসরত-নিখিলের বিয়ে বৈধ নয়, জানাল আলিপুর আদালত

Date:

Share post:

নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে বৈধ নয়। নিখিল জৈনের মামলায় বুধবার জানিয়ে দিল আলিপুর আদালত। ‘তুরস্কে বিয়ে হয়েছিল, বৌভাত হয়েছিল কলকাতায়। আমরা স্বামী-স্ত্রীর মতোই থাকতাম’- মামলার শুনানিতে আদালতে দাবি করেন নিখিল (Nikhil Jain)। এই মামলায় এদিন এই রায় দেয় আদালত। একই সঙ্গে খারিজ হল নুসরত-নিখিলের বিয়ে।

২০১৯-এর জুনে তুরস্কে তুরস্কের বোদরুমে বিয়ে হয় নুসরত-নিখিলের। নুসরত জাহান (Nusrat Jahan) এই বিয়েকে অবৈধ বলে দাবি করেন। তিনি বলেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই বিয়েতে রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল, তা হয়নি। নুসরত জানান, তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। ম্যারেজ অ্যানালমেন্টের মাধ্যমে সম্পর্কে ইতি টানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন নিখিল জৈন। অবশেষে জয় পেলেন নিখিল। বেশ কয়েকমাস ধরে নুসরতের বিরুদ্ধে এই মামলা চলার পর অবশেষে নিখিলের পক্ষে রায় দিল আদালত। বুধবার তাঁদের বিয়ে খারিজ করে আলিপুর সিভিল কোর্ট (Alipore Civil Court) জানাল বিয়ে বৈধ নয়।

আরও পড়ুন- Madan Mitra: “রবীন্দ্র সংগীত ছাড়া অন্য কিছু গাইছ না তো?” মজার ছলে মদনকে প্রশ্ন মমতার

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...