Sunday, April 26, 2026

Madan Mitra: “রবীন্দ্র সংগীত ছাড়া অন্য কিছু গাইছ না তো?” মজার ছলে মদনকে প্রশ্ন মমতার

Date:

Share post:

তিনি রাজনৈতিক নেতা হলেও বিনোদনের “খোরাক”! সোশ্যাল মিডিয়ায় যাঁর অবাধ বিচরণ। কখনও গাইছেন, কখনও নাচছেন, কখনও আবার সিনেমাটিক ডায়লগে বিরোধীদের কটাক্ষ করছেন। তিনি রাজ্য রাজনীতির রঙিন নেতা। হ্যাঁ, ঠিক ধরেছেন তিনি মদন মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়ক। কখনও ধুতি-পাঞ্জাবিতে তো কখনও আবার টি-শার্ট জিন্স রোদ চশমায় রঙিন। তা প্রকৃত অর্থেই রসিক “ও লাভলি”-খ্যাত মদন মিত্র (Madan Mitra) বঙ্গ রাজনীতির এভারগ্রিন নেতা। আজ, বুধবার উত্তর ২৪ পরগায় (North 24 Parganas)

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক বৈঠকেও সুপারহিট মদন মিত্র।
এহেন মদন মিত্র গোটা প্রশাসনিক বৈঠক জুড়েই ছিলেন নিষ্প্রভ। যা চোখ এড়িয়ে যায়নি মদনের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকের একেবারে শেষলগ্নে তাই কিছুটা মজার ছলেই হাসতে হাসতে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “মদন মিত্র কিছু বলল না তো! এতক্ষণ দেখতেই পাইনি। কী, মদন, রবীন্দ্র সংগীত ছাড়া তুমি অন্য কিছু গান গাইছ না তো?” মদনের কাছে যেন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য উত্তর তৈরি ছিল। তিনি বলেন, “আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি।”

আরও পড়ুন- Chief Minister: তারকাখচিত প্রশাসনিক বৈঠক: সমস্যা শুনেই রাজ-চিরঞ্জিৎকে সমাধান বাতলে দিলেন মুখ্যমন্ত্রী

Related articles

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...