Friday, April 3, 2026

Preity Zinta, New Mother :  যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনটা 

Date:

Share post:

যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনটা (Preity Zinta became a mother)। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্বামী গুড এনাফের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন প্রীতি। আর সারোগেসির মাধ্যমেই যে তিনি একটি পুত্র ও একটি কন্যা সন্তানের মা হয়েছেন তাও জানাতে ভোলেননি।

প্রীতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ সবাইকে অনেক ধন্যবাদ ও নমস্কার। আমার আর আমার স্বামী জেনের মন -প্রাণ আজ আনন্দে ভরে উঠেছে। আমাদের জীবনে নতুন দু’জন এসেছে। একজনের নাম জয় জিনটা গুডএনাফ এবং আরেকজন জিয়া জিনটা গুডএনাফ। আজ থেকে আমরা জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলাম। চিকিৎসক, নার্স, সারোগেট সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই পুরো প্রক্রিয়াটিতে আমাদের পাশে থাকার জন্য। আজ তাঁদের জন্যই আমরা মা- বাবা হতে পারলাম।

দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০১৬ র ২৯ ফেব্রুয়ারি মার্কিন নাগরিক জোন গুডএনাফকে বিয়ে করেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী প্রীতি জিনটা। বিয়ের পরে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন তিনি। আর সেখানেই পাকাপাকিভাবে রয়ে গেলেন। বিয়ের পর দু’একটা বলিউড ছবিতে দেখা গেলেও, সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রীতি জিনটা।

বলিউডের আরেক অভিনেত্রী মাধুরী দীক্ষিতও মার্কিন প্রবাসী ডাক্তার নেনেকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছিলেন। কিন্তু দুটি ছেলে একটু বড় হ ওয়ার পর ফিরে এসেছেন এদেশে। কাজও করছেন নিয়মিত । কিন্তু প্রীতি এখনই দেশে এবং বলিউডে ফিরতে নারাজ। আপাতত নিজের ক্রিকেট টিম এবং দুই সন্তানের দিকে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন । সংসারকে আপাতত প্রথম পছন্দ বলে জানিয়েছেন নায়িকা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...