Friday, April 3, 2026

Syed mushtaq ali trophy: সৈয়াদ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

Date:

Share post:

সৈয়াদ মুস্তাক আলি ট্রফির (syed mushtaq ali trophy) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা (bengla)। এদিন কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের ( karnataka) কাছে সুপার ওভারে হেরে যায় বাংলা। সুপার ওভারে দুর্বল ব্যাটিংয়ের কারণে মুস্তাক আলি থেকে বিদায় নিতে হল বাংলাকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে কর্ণাটক। কর্ণাটকের হয়ের অর্ধশতরান করুন নাইয়ারের। ৫৫ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন রোহান কাদাম। ২৯ রান করেন কর্ণাটক অধিনায়ক মণিশ পান্ডে। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশদীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং ঋত্বিক চট্টোপাধ্যায়ের। ৫১ রান করেন তিনি। ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই বিজয় কুমারকে পিটিয়ে ২০ রান তুলে দেন শ্রীবৎস গোস্বামী। তবে মাত্র ২২ রানেই আউট হয়ে যান তিনি। ক্রিজে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সুদীপও। মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। একদিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ধরে থাকলেও উল্টো দিকে কাউকে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না। একসময় ১০৮ রানে ৬ উইকেট চলে যায় বাংলার। ঋত্বিক ফিরে যাওয়ায় মনে হয়েছিল বাংলার সব আশা ভরসা শেষ। কিন্তু তখনই খেলা ঘুরিয়ে দেন আরেক ঋত্বিক, মানে ঋত্বিক রায়চৌধুরি। ৩৬ রানে অপরাজিত তিনি। ম‍্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪ বলের বেশি টেকেনি বাংলার ইনিংস। দ্বিতীয় বলে কাইফ আহমেদ এবং চতুর্থ বলে আউট হন সুদীপ। ৪ বলে মাত্র ৫ রান তোলে বাংলা। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কর্ণাটক।

আরও পড়ুন:Kolkata League: ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...