Wednesday, June 24, 2026

Administrative Meeting: যানজট বরদাস্ত নয়, দ্রুত করতে হবে ধর্মীয় সার্কিটের কাজ: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রাচীন শহর হাওড়া। রাস্তা যথেষ্ট সংকীর্ণ। সঙ্গে ইদানীং সাঁতরাগাছির গুরুত্ব বেড়েছে। ফলে বেড়েছে যান চলাচল। এর জেরে যানজটের সমস্যা দেখা দিয়েছে। যানজট হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতেও। ঘটনা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)।

বৃহস্পতিবার, হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে সে কারণে রাস্তার উন্নয়ন এবং যান চলাচল নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোনোভাবেই যেন এক্সপ্রেসওয়েতে যানজট না হয় সে বিষয়েও প্রশাসনিক কর্তাদের সতর্ক করেন মমতা। একই সঙ্গে হাওড়া এবং কলকাতার পুলিশকে সমন্বয়ের মাধ্যমে সাঁতরাগাছি-সহ হাওড়া শহরাঞ্চলের যানজটের সমস্যার সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাস্তার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন PWD-কে।

আরও পড়ুন:Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

রাজ্যে একটি ধর্মীয় সার্কিট তৈরির স্বপ্ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুরফুরা শরিফ থেকে শুরু করে তারকেশ্বর হয়ে বীরভূমের কঙ্কালীতলা, তারাপীঠ, নলাটেশ্বরী ধর্মীয়স্থানগুলিকেকে এক সুতোয় বাঁধতে চান তিনি। ধর্মীয়স্থানের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সে কাজ ত্বরান্বিত করার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব ধর্মীয়স্থান যেমন সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হয়।

ধর্মীয় স্থানের পাশাপাশি রাস্তা উন্নয়নের বিষয়েও জোর দেন মমতা। তিনি বলেন, কোথাও কোনও ভবন বা দোকান নির্মাণ হলে তার সামনের রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয় তা সারিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে যাঁরা নির্মাণ করছেন তাঁদের।

প্রশাসনিক বৈঠক থেকে একাধিক সরকারি ভবন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...