Wednesday, June 24, 2026

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কোনওরকম অনিয়ম রুখতে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যার আদতে বাড়ি প্রয়োজন সে যেন কোনওভাবেই বঞ্চিত না হয়। বাংলার বাড়ি(Banglar Bari) প্রকল্পে যেন কোনওরকম দুর্নীতি না হয়। প্রকৃত মানুষই যেন এই প্রকল্পের সুবিধা পান। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। সদ্য দায়িত্ব নেওয়া পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়(Pulak Roy) ও দফতরের আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

হাওড়ার প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই পঞ্চায়েত দফতরের অতিরিক্ত সচিব মুখ্যমন্ত্রীকে জানান, এই প্রকল্পে প্রথম পর্যায়ে ৫১ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫৪ লক্ষ বাড়ি তৈরি হবে। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ আগে শেষ করতে হবে। তারপর পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে। আগে ওই পর্যায়ের ৫৪ লক্ষ বাড়ি তৈরি করে মানুষকে দেওয়া হোক। তারপর নতুন নাম নেওয়া হবে।

আরও পড়ুন:Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে যেন কোনওরকম দুর্নীতি না হয় সেই ব্যাপারে সবসময় কড়া নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যাঁদের বাড়ি নেই তাঁরাই যেন এই প্রকল্পে বাড়ি পান। অন্য কেউ যেন না পায় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে কেউ যেন কোনও টাকা না নিতে পারে সেটা দেখতে হবে। সরাসরি এই বাড়ি তৈরির কাজ করার জন্য পঞ্চায়েত দফতরের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে পুলক রায়কে বলেন, তুমি এই দফতরের নতুন দারিত্ব নিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ দফতরের তুমি দায়িত্বে আছ। তার সঙ্গে দলের সাংগঠনিক কাজও তোমায় দেখাশোনা করতে হবে। তাই এই প্রকল্পের কাজের ব্যাপারে সবসময় নজর রাখবে। দফতরের আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে কথা বলে সবসময় এই প্রকল্পের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেবে। প্রকৃত ব্যক্তিই যেন এই প্রকল্পের সুবিধা পান সেটা সবসময় মনে রাখতে হবে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...