Saturday, April 4, 2026

Flash Flood in Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে হড়পা বানে নিখোঁজ ৩০, মৃত ৩

Date:

Share post:

শুক্রবার অন্ধ্রপ্রদেশের কারাপ্পা জেলায় পেনে নদীর উপনদীতে হড়পা বান আসায় তিনজনের মৃত্যু হয়েছে (Flash Flood in Andhra Pradesh)।  নিখোঁজ আরো ৩০ জন।

নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশে । বৃষ্টির জন্য অন্ধ্রপ্রদেশে-সহ তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বন্যার সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। কেন্দ্রীয় জল কমিশন সতর্ক করেছিল বাঁধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও। জলের বিপদসীমার উপর নজরদারি করতে বলার পাশাপাশি বাঁধের জল ছাড়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছিল কমিশনের তরফে। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটল কারাপ্পায়। এদিকে কারাপ্পা হল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির জেলা । জেলার পেনে নদীর উপনদী ছেয়েরুতে বাঁধ তৈরি করা হয়েছিল আন্নামায়া সেচ প্রকল্পের জন্য। সেই বাঁধের নির্মাণগত কিছু ত্রুটি এবং বেশ কিছু অনিয়মই এই হড়পা বান এবং তা থেকে হওয়া ক্ষয়ক্ষতি বলে মনে করা হচ্ছে।

কার্তিক পূর্ণিমা উপলক্ষে এই অঞ্চলে নন্দালুরুর শিব মন্দিরে ভক্তরা ভিড় জমিয়েছিলেন । আচমকাই সেই পুণ্যার্থীরা হড়পা বানের মুখে পড়েন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...