Saturday, June 27, 2026

Weather Forecast:ফের নিম্নচাপের ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

হিমেল বাতাসের স্পর্শ আর রোদ ঝলমলে মনোরম আকাশ আর মাত্র দুদিন। তারপরই ফের বৃষ্টি। স্বভাবতই আবহাওয়া দফতরের বার্তায় মনভার সাধারণ মানুষের। আজ, শুক্রবার থেকেই বাড়ছে তাপমাত্রা। শনিবার থেকে ফের দেখা যেতে পারে মেঘলা আকাশ। রবি ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।

 

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন শুক্রবার থেকে আবার জলীয়বাষ্প ঢুকবে। এর ফলেই সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হবে।  কলকাতায় বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩০.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। কলকাতার তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

রবিবার রাত থেকে সোমবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর প্রভাবেই রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...