Friday, June 26, 2026

Dilip Ghosh: ওনার দলে থাকা না থাকা সমান, তথাগত প্রসঙ্গে সাফ কথা দিলীপের

Date:

Share post:

(‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই”)

আপাতত বঙ্গ বিজেপিকে (BJP) “গুড বাই” বলার পর থেকেই একের পর এক কটাক্ষে বিদ্ধ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর টুইট দেখে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার রাজনীতির বিনোদনের জগতে অপূরণীয় ক্ষতি বলে ব্যঙ্গ করেছেন। খামখেয়ালি টুইটের জন্য কুণাল সুকুমার রায়ের “পাগলা দাশুর” সঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতার তুলনা টেনেও কটাক্ষ করেছেন।

এবার তথাগতর টুইটের জবাব দিলেন তাঁরই দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তথাগতকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই। উনি কী করবেন, তা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমার অনেক কাজ থাকে। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে তথাগত রায়কে নিয়ে আরও বলেন, ‘‘উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। আমি যখন দায়িত্বে আসি, উনি তখন অন্য রাজ্যে রাজ্যপাল। ফলে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে?’’

প্রসঙ্গত, শনিবার সাতসকালে একটি টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি ছাড়ছেন তথাগত রায়? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তার জবাবেই দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, তথাগতবাবুর দল করা না করায় পার্টিতে কোনও প্রভাব। কারণ, বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের কোনও গুরুত্ব নেই।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...