Tuesday, February 24, 2026

ইডেনে ম‍্যাচ দেখার সময় পরতে হবে মাস্ক, নেওয়া যাবে না কোনও খাবার বা জলের বোতল

Date:

Share post:

দু’বছর পরে ইডেনে ফের বসতে চলেছে উৎসবের আসর। রবিবার ভারত-নিউজিল‍্যান্ড (India-New Zealand) টি-২০ ( T-20) ম‍্যাচের হাত ধরে আবারও আন্তর্জাতিক ম‍্যাচ ইডেনে। দু’বছর পর ক্রিকেটের আসর বসলেও স্বাভাবিক ভাবেই এ বার অনেক কিছু বদলে যেতে চলেছে। করোনার কারণে ইডেনে এবার বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। কোভিড-বিধি অনুযায়ী অনেক কিছুই মেনে চলতে হবে সমর্থকদের। কোভিড পরিস্থিতির কথা মেনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিএবি। সূত্রের খবর, ম‍্যাচ চলাকালীন প্রত্যেক দর্শককে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। এছাড়া সবসময় মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আসনে বসে থাকাকালীন কিছু সময় অন্তর অন্তরই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, দর্শকাসনে বসার ক্ষেত্রেও থাকছে কিছু পরিবর্তন। জানা গিয়েছে, দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসন অন্তর একটি আসন ফাঁকা রাখা হবে। জলের পাউচ পাওয়া যাবে স্টেডিয়ামের ভেতরেই। তবে এবার বসছে না কোনও খাবারের স্টল। কোনও খাবার বা জলের বোতল নিয়েও দর্শকরা স্টেডিয়ামের ভিতর প্রবেশ করতে পারবেন না।

একনজরে দেখে নেওয়া যাক কী কী নিয়ম থাকছে রবিবারের ইডেনে,

* সবসময় মাস্ক পরে থাকতে হবে

* কিছু সময় অন্তর অন্তরই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে

* দু’টি আসন অন্তর একটি আসন ফাঁকা রাখা হবে

* কোনও খাবার বা জলের বোতল নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না

* স্টেডিয়ামে বসছে না কোনও খাবারের স্টল

আরও পড়ুন:India-New Zealand: শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় দল, একই সঙ্গে শহরে নিউজিল্যান্ড ক্রিকেট দল

spot_img

Related articles

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার...

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)।...

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...