Saturday, March 28, 2026

কৃষকদের পাশে থাকলে অজয় মিশ্রকে বরখাস্ত করুন, মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

Date:

Share post:

“কৃষকদের(Farmer) প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) উদ্দেশ্য যদি সৎ থাকে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর(Ajay Mishra) সঙ্গে মঞ্চ ভাগ করবেন না। অবিলম্বে ওনাকে বরখাস্ত করুন”। এই মর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)।

শুক্রবার বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। ক্ষমা চেয়ে আইন প্রত্যাহার করা হলেও বিরোধীদের অভিযোগ, আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এই সিদ্ধান্ত। তবে আইন প্রত্যাহার হলেও লখিমপুর খেড়িতে কৃষকের ওপর ন্যক্কারজনক হামলা চালানোর ঘটনা পিছু ছাড়ছে না। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশের লখিমপুর খেড়িতে কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার। যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল গত মাসে। পুলিশ গ্রেপ্তারও করেছে আশিসকে। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের পরেও মোদি সরকারের সমালোচনায় এবার সেই ইস্যুই তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন:‘মাদক সন্ত্রাস’ ছড়াচ্ছে আফগানিস্তান, বিশ্বের ৮৭ শতাংশ মাদক পাচারকারী তালিবান

সেই ঘটনার কথা তুলে ধরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এদিন চিঠিতে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, যদি দেশের কৃষকদের প্রতি আপনার মনোভাব সত্যিই সৎ থাকে, তাহলে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর সঙ্গে ডিজিপি কার্যক্রমের মঞ্চ ভাগ করবেন না। ওঁকে বরখাস্ত করুন”।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...