Tuesday, March 31, 2026

Manchester United: কোচ ছাঁটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে, সরিয়ে দেওয়া হল ওলে গানারকে

Date:

Share post:

কোচ ছাঁটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। রবিবার ওলে গানার সোলসারকে(Ole Gunnar Solskjaer) সরালো ম‍্যানইউ। এমনটাই জানান হয় ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে। আর ধৈর্য ধরতে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গতকাল ওয়াটফোর্ডের কাছে লজ্জার হারের পর কোচের পদ থেকে ওলে গানারকে সরিয়ে দিল তারা। রবিবার দুপুরের সরকারি ভাবে ঘোষণা করা হয় ম‍্যানইউর পক্ষ থেকে।

এদিন ম‍্যানইউর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আক্ষেপের সঙ্গেই জানানো হচ্ছে যে, এই কঠিন সিদ্ধান্তে আসতে হল আমাদের।”

ওয়াটফোর্ড ম্যাচের পরই এক আপৎকালীন বৈঠকে বসে ম্যানইউ। প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর সোলসারকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। সম্মতি দেয় মালিক গ্লেজার পরিবারও। আপাতত রোনাল্ডোদের দায়িত্ব থাকবেন সহকারী কোচ তথা ক্লাবের প্রাক্তন ফুটবলার মাইকেল ক্যারিকই।

ওলে গানারের কোচের পদে সময় ফুরিয়ে এসেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ওয়ার্টফোর্ডের কাছে শনিবার ৪-১ গোলে হারার পরের সোলসারের বিদায়ঘণ্টা বেজে গেল। সোলসারের কোচিংয়ে প্রিমিয়র লিগে শেষ সাত ম্যাচের মধ্যে ম্যান ইউ জিতেছে মাত্র ১টি ম্যাচ।

আরও পড়ুন:India-New Zealand: চেনা ছবিতে ইডেন, ভারতীয় দলকে স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...