Sunday, June 28, 2026

Weather Update: ধেয়ে আসছে নিম্নচাপ, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

Date:

Share post:

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। বছরের একেবারে শেষে এসেও এখনও শীতের আমেজ উপভোগ করতে পারছেন না রাজ্যবাসী। এবার ফের নিম্নচাপের পূর্বাভাষ দিল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরে কিছুটা মনোরম আবহাওয়া থাকলেও আগামী ২৩ তারিখ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর সহ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ও আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের কারন নিম্নচাপ। হাওয়া অফিস বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। আর এর প্রভাবে বাড়বে পূবালী হাওয়ার প্রভাব এবং একই সঙ্গে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে রাতের তাপমাত্রা বাড়বে। আবার মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তাই আজ শহর জুড়ে কিছুটা মনোরম পরিস্থিতি থাকলে ও সপ্তাহের শুরুতে বৃষ্টি ফের সঙ্গ দেবে শহরবাসীর।

আরও পড়ুন- Santosh trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...