Friday, June 26, 2026

Sayani Ghosh: ফের ত্রিপুরায় বড় জয় তৃণমূলের, জামিন পেলেন যুব সভানেত্রী সায়নী

Date:

Share post:

আদালতে ত্রিপুরার বিজেপি (Bjp) পুলিশের ষড়যন্ত্র ফাঁস। গ্রেফতারের ২৪ঘণ্টার মধ্যেই জামিন পেলেন যুব নেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডে জামিন পান তিনি।

সোমবার, পশ্চিম ত্রিপুরা জেলা আদলত থেকে জামিন পান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ৷ রবিবার, দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর খুনের চেষ্টার অভিযোগ-সহ বেশ কয়েকটি ধারায় গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ৷ কিন্তু সায়নীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সঠিক প্রমাণ দিতে পারেনি বিপ্লব দেবের দলদাস পুলিশ। এ দিন আদালতে পেশ করে সায়নীকে ২ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ৷ সায়নী ঘোষের আইনজীবীরা জানান, ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না৷ ফলে তাঁর বিরুদ্ধে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন৷ পুলিশের আবেদন খারিজ করে দেয় আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন পান তৃণমূলের যুব নেত্রী।

সায়নীর জামিন পাওয়া নৈতিক জয় তৃণমূলের। সায়নীর বলেন, সব ষড়যন্ত্র আদালতে ফাঁস হয়ে গিয়েছে। তাঁর পাশে থাকার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay)। তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের দাবি, সায়নীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ যে সাজানো ছিল, তা প্রমাণিত হয়ে গিয়েছে৷ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ত্রিপুরা পুলিশের সাজানো চিত্রনাট্যের পর্দা ফাঁস হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Dead Body of Father-Garfa:  বেঁচে উঠতে পারে এই আশায় তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...