Friday, April 10, 2026

Tripura CPIM: বিজেপির সন্ত্রাস থেকে সায়নীর গ্রেফতার, নিন্দায় সরব ত্রিপুরা CPM

Date:

Share post:

(রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বেশি শাসক বিজেপি দলের ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে)

 

আদর্শগত বিরোধিতা বা রাজনৈতিক শত্রু হলেও পুরভোটের (Tripura Municipal Election) আগে ত্রিপুরায় বিজেপির (BJP) লাগামহীন সন্ত্রাস ও অন্যায়ভাবে তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের কড়া নিন্দা করল ত্রিপুরা CPIM.

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে বার্তা সম্পাদক রাখাল মজুমদার (Rakhal Majumder) একটি প্রেস বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন, ‘’রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বেশি শাসক বিজেপি দলের ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।’’

আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে যেভাবে ভাঙচুর ও তৃণমূল নেতা-সমর্থকদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, সেই ঘটনাকে ধিক্কার জানিয়ে ত্রিপুরা সিপিএমের প্রেস বিবৃতিতে লেখা হয়, ‘’থানার ভিতর জিজ্ঞাসাবাদ চলার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা থানা চত্বরে ঢুকে গিয়ে তাদেরকে (তৃণমূলের নেতা-নেত্রীদের) আক্রমণ করে এবং ভাঙচুর করে। সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।”

 

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...