Sunday, June 28, 2026

Clean Dhupguri-Green Dhupguri : ক্লিন ধূপগুড়ি- গ্রিন ধূপগুড়ি বার্তাকে সামনে রেখে অভিনব উদ্যোগ

Date:

Share post:

শুধু ট্রাফিক সামলানোই নয়, ঝাড়ু হাতে ধূপগুড়ি শহরকে পরিচ্ছন্ন করতে রাস্তায় নামল ট্রাফিক পুলিশ। ঝাড়ু হাতে রাস্তায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য আধিকারিক ও কর্মীরা। তবে কোনো বেয়াদপ মোটর বাইক চালক বা গাড়ির চালককে শায়েস্তা করতে নয়। এবার একদম অন্য ভূমিকায়। শহরকে পরিষ্কার করার দায়িত্ব কাধে তুলে নিলেন তারা।মঙ্গলবার সকাল থেকে ধূপগুড়ি থানা রোড, ফালাকাটা রোড পরিষ্কার করা হলো। খাকি উর্দিধারীদের অন্য ভূমিকায় দেখে হতবাক শহরবাসী। শহরের বিভিন্ন রাস্তা ভরে গিয়েছে আবর্জনার স্তুপে। সেইসব নোংরা আবর্জনার থেকে বেরোয় দুর্গন্ধ। কার্যত নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হয় পথচারীদের। পৌরসভার তরফ থেকে শহরের একাধিক জায়গায় ডাস্টবিন বসালেও সেগুলোর অবস্থা তথৈবচ। ডাস্টবিন উপচে ময়লা পরে আছে রাস্তায়।পৌরসভার তরফ থেকে মাঝে মধ্যে এইসব নোংরা পরিস্কার করার কাজ করা হলেও এক শ্রেণির মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত শহরকে নোংরা করে যাচ্ছেন। আর এই কারণেই পুলিশের এই অভিনব উদ্যোগ।

ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা জানিয়েছেন, আমরাও এই শহরে বাস করি। তাই আইন শৃঙ্খলা রক্ষার পাশাপশি শহরকে পরিষ্কার রাখাও আমাদের দায়িত্ব। ধূপগুড়ি পৌরসভার তরফ থেকে মাঝে মধ্যেই এই কাজ করা হয়।আজ আমরা এই কাজে হাত লাগালাম। পাশাপাশি তিনি ধূপগুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শহরবাসীকে আবেদন জানান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...