Wednesday, June 24, 2026

Priyanka Chopra-Nick Jonas: সত্যিই কি বিয়ে ভাঙছে? নাকি শুধুই পাবলিসিটি স্টান্ট

Date:

Share post:

সোমবার রাতে হঠাৎই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে জোনাস পদবী সরিয়ে দেন বলিউড -হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) । অর্থাৎ এখন তিনি শুধুই প্রিয়াঙ্কা চোপড়া । ২০১৮ সালে বিয়ের পর থেকে নিজের নামের সঙ্গে স্বামী নিক জোনাসের পদবি যুক্ত করেছিলেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়া সহ সর্বত্রই স্বামীর পদবি ‘জোনাস’ জুড়ে দিয়ে হয়ে গিয়েছিলেন ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। কিন্তু গতকাল সোমবার হঠাৎই ‘জোনাস’ পদবি হটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা। তা হলে কি প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক ভাঙছে?

 

প্রিয়াঙ্কা বা নিকের তরফে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করা হয়নি ! পুরোপুরি মুখ বন্ধ রেখেছেন প্রিয়াঙ্কার মিডিয়া ম্যানেজার । তবে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন , “সব বাজে কথা। মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে বলে ভুল খবর রটানো হচ্ছে। আমার মেয়ে জামাইয়ের সম্পর্ক আগের মতই অটুট রয়েছে”। মুম্বই নিবাসী প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধুও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এই ভিত্তিহীন গুজব কান দেবেন না। এটা শুধুই রটনা” । কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কেউই প্রিয়াঙ্কার হঠাৎ করে নিজের নাম থেকে জোনাস সরিয়ে ফেলার আসল কারণ জানাননি। বলিউডে জোর চর্চা শুরু হয়েছে কি প্রিয়াঙ্কার বিয়ে ভাঙছে ? নাকি হতে পারে এটা নতুন এক ধরনের পাবলিসিটি স্টান্ট । নিজেকে সংবাদ শিরোনামে রাখার অভিনব পদ্ধতি।

কারণ সম্প্রতি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে প্রিয়াঙ্কা ও নিক তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আলোর উৎসব দিওয়ালি পালন করেছিলেন । প্রিয়াঙ্কা হলুদ ঢাকাই শাড়ি আর নিক সাদা পাঞ্জাবীতে সেজে লক্ষ্মী পুজোও করেছিলেন। সেই ছবি আবার টানা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন । তাহলে তারপরই হঠাৎ কী এমন হলো যে বিয়ে ভাঙতে চলল প্রিয়াঙ্কা-নিকের?

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...