Monday, April 6, 2026

Tripura Election: ত্রিপুরায় ভোট ২৫ নভেম্বরই, রাজ্যকে অবাধ ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ত্রিপুরা পুরভোট হবে নির্ধারিত সূচি মেনেই। আগামী ২৫ নভেম্বর হবে পুরভোট । তবে ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে বিপ্লব দেব এবং তাঁর সরকারের কাছে মানসিক উদ্বেগ বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিকমহলের একাংশের।

ত্রিপুরায় রাজনৈতিক হিংসা চলছেই। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় জোড়াফুল শিবির। সায়নী ঘোষের গ্রেফতারিসহ তৃণমূলের নেতাকর্মীদের হামলার প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তার প্রেক্ষিতে শীর্ষ আদালত মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করে। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানিতে পুরভোট পিছোনোর আর্জি খারিজ করা হয়েছে৷

ত্রিপুরার পুরভোটকে কেন্দ্র করে বিপ্লব দেবের রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হিংসা বাড়িয়েছে বিপ্লব দেব। তৃণমূলের একাধিক নেতা বিগত কয়েকদিনের মধ্যে আক্রান্ত হয়েছেন। তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে মিথ্যে মামলায় গ্রেফতারও করা হয়েছিল।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...