Monday, April 6, 2026

Bangla Pokkho: এবার আত্মপ্রকাশ করতে চলেছে বাংলা পক্ষের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’

Date:

Share post:

আরও একধাপ এগিয়ে নিজেদের মুখপত্র প্রকাশ করতে চলেছে বাংলা পক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে চলেছে বাংলা পক্ষের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’।

মুখপত্র প্রকাশের কারন হিসেবে বাংলা পক্ষের সদস্য কৌশিক মাইতি জানান, ‘বাঙালির বিষয় নিয়ে এই সংগঠন কাজ করে। এত পত্রপত্রিকা থাকতেও তারা বাঙালির দাবি নিয়ে তেমন কথা বলে না। দেশজুড়ে বাঙালিদের বঞ্চনার কথা প্রকটভাবে তুলে ধরা, সংগঠনের আদর্শ মানুষের কাছে তুলে ধরা, বাংলা পক্ষের বিভিন্ন কর্মসূচির খবর বাঙালিদের কাছে তুলে ধরা। মূলত এই তিনটি বিষয় নিয়ে প্রচার করবে ‘বাংলা পক্ষ বার্তা’।

বাংলা পক্ষের তরফে বুধবার একটি টুইট করে জানানো হয়, ‘এসে গেল বাংলা পক্ষর মুখপত্র “বাংলা পক্ষ বার্তা”র প্রথম সংখ্যা। হাজার হাজার কপি ছাপানো হয়েছে। সকলে অবশ্যই কিনবেন। দ্রুত প্রেস কনফারেন্স করে প্রকাশিত হবে। জয় বাংলা’। প্রথম সংখ্যায় সম্পাদকীয় বিভাগে থাকছে গর্গ চট্টোপাধ্যায়ের কলমে ‘ভাষা দিয়ে জোড়া মাটি’ প্রবন্ধ। মানভূম ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত থাকছে এই প্রবন্ধে।

আরও পড়ুন- Governor: ব্যাখ্যা চেয়ে হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকালেন রাজ্যপাল, তীব্র সমালোচনা ফিরহাদের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...