Friday, April 3, 2026

Kane Williamson: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছ ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট (India-New Zealand) সিরিজ। কানপুরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ( India)। টি-২০ সিরিজ হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের ( New Zealand)। তবে টেস্ট সিরিজ হাতছাড়া করতে নারাজ নিউজিল‍্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। উইলিয়ামসনের মতে, ভারতে সিরিজ জিততে হলে স্পিন আক্রমণকে ধরে খেলতে হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে উইলিয়ামসন বলেন,” আলাদা আলাদা ফরম্যাটে খেলার ধরন আলাদা। ইংল্যান্ডে ভারতের যে দল টেস্ট খেলেছিল তার মধ্যে থেকে অনেকেই এই সিরিজে নেই। তাই কারা খেলছে তা না ভেবে আমাদের নিজেদের খেলার দিকে মন দিতে হবে। ভারতের মাটিতে ওদের স্পিনারদের খেলা যে কোনও দলের পক্ষে খুব কঠিন। ওদের দলে তিন জন বিশ্বমানের স্পিনার রয়েছে। সেটা আমাদের মোকাবিলা করতে হবে।”

টি-২০ সিরিজ হাতছাড়া হয়েছে। টেস্ট সিরিজে নিজেদের আন্ডারডগ হিসাবেই ভাবতে চান উইলিয়ামসন। উইলিয়ামসন বলেন,” আমরা এই সিরিজে আন্ডারডগ। তাই আমাদের উপরে আলাদা করে চাপ নেই। খোলা মনে খেলতে পারব। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একে বারে শুরু থেকে শুরু করতে হবে। সেটা ভেবেই আমরা খেলতে নামব।”

আরও পড়ুন:Harmanpreet Kaur: অনন‍্য নজির গড়লেন হরমনপ্রীত কৌর, বিগ ব্যাশে সেরা ক্রিকেটার হলেন তিনি

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...