Wednesday, June 24, 2026

Free Ration: বিভিন্ন রাজ্যে ভোট তাই আরও ৪ মাস মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশনের!

Date:

Share post:

বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট। আরও সেই কারণেই এবার দেশজুড়ে বিনামূল্যে রেশনের (Free Ration) মেয়াদ বাড়াল কেন্দ্র। আগেই পশ্চিমবঙ্গে বিনামূলে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার (West Bengal Government)। এই পরিস্থিতিতে নিজেদের পালে হাওয়া টানতে রেশন চলতি মাসের শেষ থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও তার থেকে সরে আসতে বাধ্য হল কেন্দ্র।

দেশজুড়ে চলতে থাকা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র (Pradhanmantri Garib Kalyan Anna Yojana) মেয়াদ। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এই সিদ্ধান্তের ফলে ২০২২ সালের মার্চ পর্যন্ত মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্য শস্য দেওয়া হবে বিনামূল্যে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য মোট ব্যয় প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা। প্রায় ৬০০ মেট্রিক টন রেশন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়। পঞ্চম দফার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য ৫৩ হাজার ৩৪৪ কোটি ৫২ লক্ষ টাকার ভর্তুকিযুক্ত রেশন বণ্টন করা হবে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন-Tripura Violence: পুরভোটের আগেরদিনই ত্রিপুরার সন্ত্রাস নিয়ে মোদির কাছে নালিশ মমতার

সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে (Sudhangshu Pandey) বলেছিলেন, “অর্থ ব্যবস্থার উন্নতি হওয়ার জন্য আর আমাদের ওএমএসএম (Open Market Sale Scheme)-ও এই বছর ভালো গিয়েছে, এই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আর নতুন করে বাড়ানোর কোনও প্রস্তাব নেই।” কিন্তু বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ ফের বাড়ল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...