Tuesday, March 31, 2026

Delhi Pollution: দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে এবার মুখ পুড়ল কেন্দ্রের

Date:

Share post:

দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে এবার মুখ পুড়ল কেন্দ্রের। দূষণ রোধে কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত খুশি নয়। বুধবারের শুনানিতে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত বেঞ্চের মন্তব্য, দিল্লির দূষণ রোধ করতে আদালত সক্রিয় হলেও কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে। সেই সঙ্গে বেঞ্চের আরও সংযোজন, বিশ্বকে আমরা কী বার্তা দিচ্ছি?
বরং বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ সমস্যা হল, আদালতের থেকে দিল্লিবাসী অনেক কিছু প্রত্যাশা করছে আর সরকার কিছুই করছে না। পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, আদালত কিছু পদক্ষেপ করায় দিল্লির দূষণ অনেকটাই কমেছে। দূষণ কমার পরিমান ৪০ শতাংশ। সেটা কতটা ঠিক, তা বেঞ্চ জানে না। কিন্তু দিন মজুররা সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নির্মাণকাজ শুরু করার। কৃষকদের আর্জি ফসলের গোড়া পোড়ানোর।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, দিল্লির দূষণের মাত্রা কমলেও এই মামলার শুনানি চলবে।প্রতিদিন না হলেও দু-দিন অন্তর চলবে এই মামলার শুনানি। দূষণরোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেব।মামলার পরবর্তী শুনানি সোমবার।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...