Saturday, June 20, 2026

Meghalaya: কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ বিধায়ক, মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল

Date:

Share post:

ত্রিপুরার পুরভোটের দিনেই মেঘালয়ের কংগ্রেসে বড় ভাঙ্গন। ১১ জন বিধায়ক নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের (Meghalaya) প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sharma)। আর এতেই মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল। কংগ্রেসের বিধায়ক সংখ্যা এক ধাপে ১৮ থেকে কমে দাঁড়াল ৬।

বৃহস্পতিবার, এক সাংবাদিকের মুখোমুখি হয়ে মুকুল সাংমা জানান, কংগ্রেসের ব্যর্থতাই তাঁর দল ছাড়ার অন্যতম কারণ। “দেশের প্রধান বিরোধীদল হয়ে উঠতে পারেনি কংগ্রেস। মানুষের সেবার করার ইচ্ছেতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সময় আমরা ধরেই নিয়ে ছিলেন সরকার গড়ব। কিন্তু আমরা তা করে উঠতে পারিনি। বিরোধী হিসেবেও আমাদের দায়িত্ব পালন করতে পারিনি।” এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূলে। এবার মেঘালয়ে, সেটাও এমন একদিনে যেখানে ত্রিপুরায় পুরভোটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি ভিনসেন্ট এইচ পালার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে বহুদিনই। সাংমার অভিযোগ, পালাকে সভাপতির পদে বসানোর আগে তাঁর সঙ্গে কথা বলেনি দলীয় নেতৃত্ব। সেই থেকেই দলের সঙ্গেই দূরত্ব বাড়ে মুকুলের। সম্প্রতি দুজনের সঙ্গেই দেখা করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তাতেও যে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি তা প্রমাণ মিলল বৃহস্পতিবারই।

আরও পড়ুন:High Court: ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের সব পুরভোট হবে: হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

Related articles

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...