Monday, June 22, 2026

Office Work: অফিসের পর কর্মীদের করা যাবে না ফোন-মেইল, নয়া আইন তৈরি হল এই দেশে

Date:

Share post:

করোনাকালে প্রচলন বেড়েছে ‘ওয়ার্ক ফ্রম হোমের’। করোনা অতিমারির বাড়বাড়ন্তে বাড়ি থেকেই কাজ করছেন একাধিক সংস্থার কর্মীরা। কিন্তু অনেকক্ষেত্রে অভিযোগ এসেছে যে, বাড়ি থেকে কাজ করলেও চাপ বেড়েছে কাজের। অফিস টাইম শেষ হওয়ার পরেও ব্যক্তিগত সময়ে অফিসের বসের ফোন বা মেসেজে কর্মীরা বেশ সমস্যার মধ্যে পড়ছেন। এবার এই নিয়ম বন্ধ করতে নয়া শ্রম আইন আনল পর্তুগাল সরকার।

পর্তুগালের সংসদে পাশ হওয়া নতুন নিয়ম অনুযায়ী, অফিস সময়ের বাইরে কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য নিয়োগকর্তারা জরিমানা মুখে পড়তে পারেন। এমনকি দূর থেকে কাজ করার জন্য কর্মীদের বিদ্যুতের বিলের খরচ ও ইন্টারনেটের খরচও দিতে হবে পর্তুগালের সংস্থাগুলিকে। কিন্তু যে সংস্থায় কর্মীর সংখ্যা ১০ জনের কম সেখানে এই নিয়ম প্রযোজ্য হবে না।  কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতেই এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার।

আরও পড়ুন- Bcci: দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপ চিন্তায় ফেলেছে বিসিসিআইকে

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...