Wednesday, June 24, 2026

Niti Aayog Report : নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, যোগী রাজ্যে বাড়ছে দারিদ্র ! স্থান তৃতীয়

Date:

Share post:

এই প্রথম প্রকাশিত হয়েছে Multidimensional Poverty Index(MPI)। কোন রাজ্যে কতটা গরিব সেটাও নানা দিক থেকে বিচার করা হয়েছে বিশেষ এই সমীক্ষায়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নীতি আয়োগ জানিয়েছে,দেশের মধ্যে দরিদ্রতম রাজ্য হিসাবে রয়েছে বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশ।

নীতি আয়োগের প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র সূচক অনুযায়ী বিহারে মোট জনসংখ্যার ৫১.৯১ শতাংশ, ঝাড়খণ্ডে ৪২.১৬ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করেছেন। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ রয়েছে চতুর্থ স্থানে। সেখানে মোট জনসংখ্যার ৩৬.৬৫ শতাংশ গরিব।

উল্লেখযোগ্যভাবে কেরলে মাত্র ০.৭১ শতাংশ মানুষ গরিব। এরপর গোয়া, সিকিম, তামিলনাড়ু ও পাঞ্জাবের স্থান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিহারে সবথেকে বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন। এরপরই ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, যোগী রাজ্য উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের স্থান। মায়েদের স্বাস্থ্য, স্কুল থেকে বঞ্চিতদের তালিকার নিরিখে,স্কুলে হাজিরার নিরিখে, বিদ্যুৎ থেকে বঞ্চিত পরিবারের সংখ্যার নিরিখেও যথেষ্ট হতাশাজনক স্থানে রয়েছে বিহার।

সূচকে বিহারের অবস্থা অন্য রাজ্যগুলির থেকে বেশ করুণ হওয়ার কারণ হিসাবে প্রতিবেদনে জানানো হয়েছে, জনসংখ্যার একটা বড় অংশ মাতৃত্বকালীন স্বাস্থ্য থেকে বঞ্চিত। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে স্কুলে যায়নি পড়ুয়ারা। ফলে রান্না করা মিড ডে মিল পায়নি পড়ুয়ারা। এ ছাড়া রান্নার জন্য জ্বালানি এবং বিদ্যুতের অভাব এর বড় কারণ বলে জানানো হয়েছে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পলিসি তৈরির ক্ষেত্রে এই ইনডেক্স অত্যন্ত কার্যকরী। কেউ যাতে পিছিয়ে না পড়ে সেটাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...