Saturday, April 4, 2026

KMC 73: চেনা মাঠ হলেও প্রথম লড়াই, সিরিয়াস কাজরী

Date:

Share post:

শুক্রবার ঘোষণা করা হয়েছে আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হয়েই শনিবার প্রচারে নেমে পড়লেন কাজরী, সারলেন জনসংযোগ।

নেত্রীর পাশে থেকে নির্বাচন দেখেছেন। এবার সেই চেনা মাঠে কাজরী বন্দ্যোপাধ্যায়। তবে প্রচারে ১০০ শতাংশ দিতে চান মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ। বহুবছর কাছ থেকে দেখেছেন নেত্রীর লড়াই। দেখেছেন দলের খারাপ সময়। সিপিএমের ভয়ানক সন্ত্রাস মোকাবিলা করে দলকে কীভাবে ক্ষমতায় এনেছেন দলনেত্রী। আড়ালে থেকেছেন। কোনওদিন প্রচারে আসতে চাননি। এবারের কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোটের ময়দানে নামতে নির্দেশ দিয়েছেন।

ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল থেকেই প্রচারে। প্রথম দিনেই ওয়ার্ডের বেশ খানিকটা চষে ফেললেন। সঙ্গে কর্মী-সমর্থকরা। আর ছিলেন কাজরীর স্বামী জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট হয়েছে। স্বয়ং দলনেত্রী প্রার্থী ছিলেন। সদ্য সেই ভোট পেরিয়ে আসায় বরং সুবিধেই হয়েছে। প্রচার করতে করতেই কাজরী বললেন, নির্বাচন তাঁর কাছে নতুন কিছু নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সবটাই চেনা-জানা। নিজে প্রথম ভোটের ময়দানে, এটুকু বাদ দিলে সবটা একই আছে। ৭৩ নম্বর ওয়ার্ডে সমস্যা খুব একটা কিছু নেই। কাজরীর কথায়, চেনা মাঠ বলে ঢিলেমি দেওয়ার কোনও প্রশ্নই নেই। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের কাছেই তিনি পৌঁছবেন।

আরও পড়ুন- Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...