Friday, June 19, 2026

Vicky Kaushal-KatrinaKaif : ভিকি কৌশল কোথায় ? সোশ্যাল মিডিয়ার ছবি দেখে বাড়ছে গুঞ্জন

Date:

Share post:

ভিকি কৌশল (Bollywood Actor Vicky Kaushal) এখন কোথায়? শুটিং করছেন । কিন্তু কোন ছবির শুটিং? শুটিং সেট কোথায়? সে সবকিছুর উল্লেখ করেননি। শুধু নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন পৃথিবীর সবথেকে পছন্দের জায়গায় তিনি এসেছেন।

কিন্তু এই ছবি দেখে ইতিমধ্যেই নানাজনে নানা প্রশ্ন করতে শুরু করেছেন । কেউ জানতে চাইছেন তাহলে কি বিয়ের আগে হাতে জমে থাকা ছবির কাজ দ্রুত শেষ করে ফেলতে চাইছেন ভিকি? আবার অন্য তরফের প্রশ্ন, নাকি বিয়ে হচ্ছে -বিয়ে ভাঙছে এইসব নানা রকম ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে নিরিবিলি- নির্জন কোনও জায়গায় বেড়াতে এসেছেন। যদিও কোনও তরফের প্রশ্নেরই সদুত্তর ভিকি দেননি । তিনি এখন মনের আনন্দে বিন্দাস মুডে ঘুরে বেড়াচ্ছেন।

 

বিগত মাসখানেক ধরে বলিউডে জোর গুঞ্জন, ছিল সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সপ্তাহেই কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাট। এরপর জয়পুরে বসবে রাজকীয় বিয়ের আসর। জানা গিয়েছিল ডিসেম্বরের ৭ থেকে ১২-এর মধ্যে বিয়ে সেরে ফেলবে বলিউডের প্রথম সারির তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের প্রাচীন মাধোপুর প্রাসাদেই নাকি চার হাত এক হবে। বিয়ের জন্য পোশাক তৈরি করছেন বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এমনটাও জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার নাকি রোকাও হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ খবর বদলে গেল খবর ছড়িয়ে পড়লে বি ক্যাটরিনার বিয়ে নাকি হচ্ছে না।

ভিকির এক বোন উপাসনা ভোরা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে ভিকি-ক্যাটরিনার বিয়ে সংক্রান্ত যে সব খবর হচ্ছে, তা সবই ভুয়ো। সবটাই গসিপ। এই দুই তারকার বিয়ে এখন নাকি হচ্ছে না।

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...