Wednesday, June 24, 2026

Corona Omicron – India: বেঙ্গালুরু এয়ারপোর্টে দুই আফ্রিকানের শরীরে করোনা ওমিক্রন! তীব্র আতঙ্ক 

Date:

Share post:

শনিবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুই আফ্রিকান নাগরিকের কোভিড টেস্টের পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে । কারণ ওই দুই আফ্রিকানবাসীর শরীরে করোনার সবচেয়ে মারাত্মক স্ট্রেন ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে (Corona Omicron – India:) ।

 

এদিকে, নতুন কোভিড ভ্যারিয়েন্ট ছড়ানোর খবর পাওয়ার পরেই দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আরো কড়া পরীক্ষা এবং সাবধানতার প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক । আন্তর্জাতিক উড়ান চলাচলের ওপরেও নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানিয়েছে মন্ত্রক। বিশেষ করে যেসব দেশে ইতিমধ্যেই করোনার এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ।

 

শনিবারই এক আলোচনায় আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বেঙ্গালুরুতে করোলা ওমিক্রন -এর খোঁজ পাওয়ার পরই আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। শর্তসাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর অনুমতি দিতে পারে কেন্দ্র। তবে হাই-রিস্ক দেশগুলি থেকে কত শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাড়তি কী বিধিনিষেধও নেওয়া হবে তাও আলোচনাসাপেক্ষ বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...