Saturday, June 27, 2026

Suman Paul: অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল, ত্রিপুরায় জয়ের পর দাবি সুমনের

Date:

Share post:

“ত্রিপুরায় (Tripura) অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে তেইশে রাজ্য ক্ষমতায় থাকবে না বিজেপি (BJP)।” আমবাসায় (Ambasa) জয়ের পর এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন পাল (Suman Paul)।

কাজ করা কতটা কঠিন হবে?

১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুমন পাল (Suman Paul) বলেন,”কঠিন হলেও কাজ তো করতেই হবে। ২০২৩-এ তো তৃণমূল সরকার গঠন হবে। এখন দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় প্রধান বিরোধী দল ছিল বামফ্রন্ট (Left Front)। এখন বামফ্রন্টকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস এগিয়ে এসেছে।

ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সুমন পালকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী। শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরায় তৃণমূলের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সুবল ভৌমিক (Subal Bhowmik)। সুমন বলেন, তৃণমূল শীর্ষ নেতৃত্বরা বলেছেন,”আমরা পাশে আছি আপনি এগিয়ে যান।”

আরও পড়ুন-KMC 28: ভোটে জিতে কী করবেন জানালেন আইনজীবী অয়ন চক্রবর্তী

বিজপিতে (BJP) যোগদানের প্রস্তাব প্রসঙ্গে এদিন সুমন বলেন,”বিজেপি যোগের প্রস্তাব আসবে আমি জানি। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাব না। তৃণমূলে থেকেই কাজ করব।”

আত্মবিশ্বাসী সুমন পাল জানান,”২০২৩ এ তৃণমূল ত্রিপুরায় সরকার গঠন করবে।” তিনি আরও জানান,”ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে আমরাই জয়ী হতাম।”

১৩ নং ওয়ার্ডের মানুষের জন্য কী চিন্তা ভাবনা?

সুমন জানান,”রাস্তাঘাট ঠিক করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। পানীয় জলের ব্যবস্থা করতে হবে।”

পুরবোর্ড বিজেপির দখলে সেক্ষেত্রে ওই দলের থেকে সাহায্য আসবে?

তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কথায়,”আমার কাছে যেটুকু টাকা আছে তা দিয়েই করার চেষ্টা করব।”

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...