Wednesday, April 15, 2026

KMC 28: ভোটে জিতে কী করবেন জানালেন আইনজীবী অয়ন চক্রবর্তী

Date:

Share post:

কলকাতা পুরসভার ২৮ নম্বর (KMC 28) ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী অয়ন চক্রবর্তী। দীর্ঘদিন রাজনীতি করলেও প্রথমবার রাজ্যের শাসকদলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’এর প্রতিনিধি তৃণমূলের প্রার্থীর সঙ্গে কথা বলছেন।

প্রথমবার ভোটে দাঁড়ানোর অনুভূতি কেমন?

আইনজীবী অয়ন চক্রবর্তী জানান,”কৃতজ্ঞতা জানানোর শেষ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনীতিতে আমি অনেকদিন থেকেই রয়েছি। তবে অন্যরকম ভাবে। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছিলাম। কিন্তু আমাকে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) একজন সৈনিক হিসেবে নিযুক্ত করেছেন। এখন আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে কাউন্সিলর হওয়ার পর সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ হবে। আমি চেষ্টা করবে যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি।”

প্রার্থী তালিকায় নাম আসার পর রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। জোরকদমে চলছে প্রচার। সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে মিছিলে যোগদান করছেন।

আরও পড়ুন-Tripura: “সবে তো শুরু এবার আসল খেলা হবে”, ত্রিপুরায় সাফল্যের পর টুইট অভিষেকের

জয়ী হলে ২৮ নং (KMC 28) ওয়ার্ডের জন্য কী পরিকল্পনা?

অয়ন বলেন,”খালপাড়ে যাঁরা বসবাস করে সেখানে খুব মশার উৎপাত। তার জন্য ব্যবস্থা করতে হবে। নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে। জনপ্রতিনিধি হওয়ার পর প্রতিটি ব্যক্তির কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেব।

রাজ্যের প্রধান বিরোধী দল এখনও প্রার্থী তালিকা দিতে পারল না। কী বলবেন?

প্রার্থীর কথায়,”বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না হয়ত তাই তালিকা প্রকাশ করেনি।”

ত্রিপুরায় প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে তৃণমূল? কী বলবেন?

তিনি জানান,”বোঝাই যাচ্ছে মানুষ বিকল্প হিসেবে চাইছে তৃণমূল কংগ্রেসকেই। অবাধ ভোট হলে সেখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হত।”

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...