Tuesday, June 23, 2026

মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন

Date:

Share post:

সাতসকালেই ক্রিকেট মহলে বড়সড় দুঃসংবাদ। মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন। পুত্র জ্যাকসনকে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন ওয়ার্ন। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রাস্তায়। বাইক থেকে ১৫ মিটার দূরে ছিটকে যান তিনি। এমনটাই জানানো হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে।
দুর্ঘটনার পরে অজি কিংবদন্তি জানিয়েছেন, “গোটা শরীরে ব্যাপক আঘাত লেগেছে। জায়গায় জায়গায় ছড়ে গিয়েছে। ব্যথা সর্বাঙ্গে।”
সিরিয়াস ইনজুরি না ঘটলেও দুর্ঘটনার পরে যন্ত্রনায় আপাতত দিশাহীন তিনি। সারা রাত ঘুমোতে পারেননি। পা অথবা নিতম্বের হাড় ভেঙে গিয়েছে, এমন আশঙ্কায় হাসপাতালে ছুটেছিলেন তিনি। তবে জানা গিয়েছে, সেরকম কিছু ঘটেনি। তবে চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন অজি সুপারস্টারকে।
আহত হলেও আসন্ন এসেজ সিরিজে ধারাভাষ্যকারের কাজ চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেগা দ্বৈরথ শুরু হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ থেকে গব্বায়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...