Wednesday, June 3, 2026

Mumbai: শরদ-আদিত্যর সঙ্গে সাক্ষাৎ, তরুণ শিল্পোদ্যোগীদের আহ্বান: মুম্বই সফরসূচি নিয়ে আর কী জানালেন মমতা?

Date:

Share post:

তিনদিনের সফরে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, তাঁর ইচ্ছে ছিল মুম্বইতে (Mumbai) গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhab Thakre) সঙ্গে দেখা করবেন। কারণ তিনি অসুস্থ। তবে, চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁর সঙ্গে দেখা হবে না। উদ্ধব ঠাকরে ছেলে আদিত্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর হোটেলে আসবেন। এছাড়াও এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) সঙ্গে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মুম্বইতে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করবেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান,”সিদ্ধি বিনায়ক মন্দির, পুলিশ মেমোরিয়ালে যাব। কথা হবে শরদ পাওয়ার ও উদ্ধব-পুত্র আদিত্যর সঙ্গে। তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গেও বৈঠক আছে।”

তৃতীয়বার বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই রাজ্যে শিল্প স্থাপনে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডকালে এক বছর বন্ধ থাকার পরে ২০২২-এর এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। মুম্বইতে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করে রাজ্যে বিনিয়োগে আহ্বান জানানোর পাশাপাশি তাঁদের বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ জানাবেন মমতা। বুধবার, সেখানকার নাগরিক সমাজের বিশিষ্ট মানুষের সঙ্গে সাক্ষাতের হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শিবসেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ আদিত্যের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতার। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৃণমূল নেত্রীর। করোনাকালে সবাইকে সবধানে থাকার বার্তা দেন তিনি। বলেন, “মহামারী হলেও সেটা যেতে তিন বছর সময় লাগে। আগামী বছরও সাবধানে থাকতে হবে”।

মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য নগরীতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...