Friday, April 3, 2026

Hoogli: দীর্ঘদিনের দাবি মেনে নৈটি রোড মেরামতির কাজ শুরু

Date:

Share post:

দুর্দশা কাটছে। ঝাঁ চকচকে হওয়ার পথে দীর্ঘদিনের বেহাল রাস্তা কোন্নগর (Konnonar) স্টেশন থেকে পারডানকুনি অবধি বিস্তৃত নৈটি রোড। বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল প্রধান এই রাস্তাটি। বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া (Uttarpara) বিধানসভা ভোটে বিরোধীদের প্রধান ইস্যুগুলির মধ্যে এই বেহাল রাস্তাটি ছিল অন্যতম। জেতার পরেই তৃণমূল (Tmc) বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) প্রতিশ্রুতি দিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই রাস্তাটি পুরো নতুন করে করে দেওয়া হবে। কিন্তু বর্ষা ও বিভিন্ন সমস্যার কারণে বেহাল অবস্থাতেই পরে ছিল রাস্তাটি। আবহাওয়া অনুকূল হওয়ার পরেই জোরকদমে রাস্তা মেরামতের কাজ শুরু হল।

পারডানকুনি থেকে পিচ দিয়ে রোলিং করে আবার নতুন অবস্থায় ফিরতে শুরু করেছে নৈটি রোড।কানাইপুর পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব জানান, প্রত্যেকদিন ৫০০ মিটার করে রাস্তা পিচ হয়ে যাচ্ছে।এই রাস্তাটি ৫ কিলোমিটারের। তাই ডিসেম্বর ১০ তারিখের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে নতুন অবস্থায় ফিরে আসবে। দুর্ভোগ ও ক্ষোভ মিটবে কোন্নগর থেকে পরডানকুনি পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্ত মানুষের। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...