Monday, June 22, 2026

Atk Mohunbagan: মুম্বই সিটি এফসির কাছে ৫-১ গোলে হারল এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএলে( Isl) প্রথম হার এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan)। বুধবারের ম‍্যাচে মুম্বই সিটি এফসির (Mumbai city fc) কাছে ৫-১ গোলে হারল হাবাসের (Habas) দল। আইএসএলের পরপর দুই ম‍্যাচে জয়ের পর তৃতীয় ম‍্যাচে তাল কাটল মোহনবাগানের। ম‍্যাচে এদিন বাগান ডিফেন্স নিয়ে কার্যত ছেলেখেলা করল মুম্বই।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় মুম্বই সিটি এফসি। যার ফলে ম‍্যাচের ৪ মিনিটে মাথায় গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ সিং। এরপর ম‍্যাচের ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে মুম্বইকে ২-০ এগিয়ে দেন বিক্রম। যদিও বিক্রমের দ্বিতীয় গোলটি নিয়ে ফাউলের অভিযোগ করে এটিকে মোহনবাগান। এরপর মুম্বইয়ের তৃতীয় গোলটি আসে ম‍্যাচের ৩৮ মিনিটে। গোল করে মুম্বইকে ৩-০ এগিয়ে দেন ইগর অ্যাঙ্গুলো। ম‍্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকে হাবাসের দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় থাকে মুম্বইয়ের। এরই মধ‍্যে ম‍্যাচে লাল কার্ড দেখেন দীপক টাংরি। প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। এরপর ১০ জনের বাগান ব্রিগেডকে নিয়ে ছেলেখেলা খেলে মুম্বই। যার ফলে পর পর দুটি গোল করে ৫-০ এগিয়ে যায় মুম্বই। ম‍্যাচের ৪৭ মিনিটে মুম্বইকে গোল করে ৪-০ এগিয়ে দেন ফল। এরপর ম‍্যাচের ৫২ মিনিটে মুম্বইয়ের হয়ে পঞ্চম গোল করেন বিপিন সিং। এরপর ম‍্যাচের ৬০ মিনিটে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন হুগো বৌমোসের পরিবর্ত হিসাবে নামা ডেভিড উইলিয়ামস।

আরও পড়ুন:Mohammedan: মহামেডানে জমকালো অনুষ্ঠান, বিশেষ বার্তা মুখ‍্যমন্ত্রীর

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...