Sunday, May 24, 2026

Mohammedan: মহামেডানে জমকালো অনুষ্ঠান, বিশেষ বার্তা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

মহামেডান ( Mohammedan) মাঠে আয়োজিত হল জমকালো অনুষ্ঠান। দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লিগ (Kolkata League) চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য, ক্লাবের মাঠে বিশাল বিজয় উৎসবের আয়োজন করেছিলেন সাদা-কালো কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আকবর, সাবির আলি, সৈয়দ নঈমউদ্দিন, নাসির আমেদ ও মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সঞ্জয় সেনরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন মহামেডান দলের ফুটবলারদের সঙ্গে ৪০ বছর আগের লিগজয়ী ফুটবলারদের সংবর্ধিত করা হল একই মঞ্চে। উৎসবের মেজাজে ছিল রেড রোর্ডের পাশের ক্লাব।

এদিন মহামেডানকে ফোনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন মুখ‍্যমন্ত্রী। সেখান থেকেই মহামেডান দলকে শুভেচ্ছা জানিয়েছেন লিগ জয়ের জন্য। ফিরহাদ হাকিমের মোবাইলে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। সেই বার্তায় মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “মহামেডানকে কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য ধন‍্যবাদ জানাই। আমি চাই শুধু বাংলা নয়, গোটা ভারতে সাফল‍্য আসুক মহামেডানে। আমি চাইছি মহামেডান আইএসএলে খেলুক। তার জন‍্য আমরা সবাই মহামেডানকে সাহায‍্য করব।”

আরও পড়ুন:Indian Cricket: পিছিয়ে গেল দল নির্বাচন, স্থগিত হয়ে যেতে পারে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও: সূত্র

 

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...