Friday, June 19, 2026

Bank Strike:বেসরকারিকরণের প্রতিবাদে দুদিন দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধের ডাক কর্মীদের

Date:

Share post:

দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলি।ডিসেম্বরের ১৬ ও ১৭ তারিখ দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠন।

গত ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে চলতি অর্থবর্ষে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)। গত সোমবার থেকে স‌ংসদে(Paliament) শুরু হওয়া এই শীতকালীন অধিবেশনেই ব্যাঙ্ক বেসরকারিকরণ সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের মোট ন’টি ব্যাঙ্ক সংগঠনগুলি এক ছাতার তলায় এসে তৈরি করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ(United Forum of Bank Unions)। তারাই এই ধর্মঘটের ডাক দিয়েছে ।একই প্রতিবাদে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ইউএফবিইউ। বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লোইজ অ্যাসোসিয়েশন (বিপিবিইএ) তরফে রাজ্যের সকল ব্যাঙ্ক এদিনের ধর্মঘটে অংশ নিতে চলেছে।




Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...