Thursday, June 11, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওমিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্রুত সমাধান চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট বলেন,”বোর্ডের থেকে দ্রুত এ ব্যাপারে ব্যাখ্যা চাইছি আমরা। আগামী এক-দু’দিনের মধ্যে আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”

২) ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। শুক্রবার মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট। দলে ফিরছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারত অধিনায়ক।

৩) ‘ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট। ওর ঘাড়ের ব্যাথা পুরোপুরি কমে গিয়েছে। ভালই আছে। অনুশীলনও করেছে। কোনও সমস্যা নেই।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

৪) মোহনবাগানের অন্তর্বর্তিকালীন সচিব হলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দেন সৃঞ্জয় বোস। বৃহস্পতিবার তাঁর জায়গায় অন্তর্বর্তিকালীন সচিব হলেন সত্যজিৎ। দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন যে তিনি আশাবাদী মোহনবাগান আইএসএল জিতবে।

৫) বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে গৃহীত হল সৃঞ্জয় বোসের পদত্যাগপত্র। আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবের সচিব পদ থেকে সরে গেলেন তিনি। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকেও সরে দাঁড়িয়েছেন সৃঞ্জয়। সেই পদে তাঁর জায়গায় এলেন তাঁরই ভাই সৌমিক বোস।

৬) শুক্রবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল। চেন্নাইয়ানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। দলের ডিফেন্সে উন্নতি চাইছেন ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...