Friday, June 26, 2026

Virat Kohli: শূন্য রানের রেকর্ড গড়লেন কোহলি

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হয়েগিয়েছে ভারত-নিউজিল‍্যান্ড (India-New Zealand) দ্বিতীয় টেস্ট ( 2nd Test) ম‍্যাচ। আর এই ম‍্যাচেই এক লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। যা হয়ত কখনই করতে চাননি স্বয়ং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন‍্য রানে আউট হতেই এক নজির গড়লেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি। কোহলির ১০টি শূন্যের মধ্যে ছ’টিই দেশের মাটিতে। ভারতের আর কোনও অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই। এক্ষেত্রে দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার নিরিখেও সবাইকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক।

ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরেই রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদি। তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছেন। আর হয়েছেন পাঁচ বারই দেশের মাটিতে। এদিন মুম্বইতে কোহলি আউট হতেই পাতৌদিকে টপকে গেলেন কোহলি। মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে প্রথম ইনিংসে শূন্য রান করে আউট হন কোহলি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ভারত অধিনায়ক।

আরও পড়ুন:Mohammedan: মহামেডানে নতুন টাইটেল স্পনসর, ভারতীয় এই আইটি সংস্থার সঙ্গে গাটঁছড়া বাঁধলো সাদা-কালো ব্রিগেড

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...